নিকোলাস অগাস্ট অটো (১৪ জুন ১৮৩২, হোলঝসেন অ্যান ডের হাইডে, নাসাউ – ২৬ জানুয়ারি ১৮৯১, কোলন) একজন জার্মান প্রকৌশলী ছিলেন যিনি সফলভাবে পেট্রোলিয়াম গ্যাসের সাহায্যে চলা অন্তর্দহন ইঞ্জিনের উন্নয়ন করেছিলেন। তার হাত ধরে যাত্রা শুরু করে আধুনিক অন্তর্দহন ইঞ্জিন। জার্মান প্রকৌশলী সংঘ দ্বারা প্রণীত ডিআইএন ১৯৪০ এ বলা হয়েছে, "অটো ইঞ্জিন: অন্তর্দহন ইঞ্জিন যাতে ঘনীভূত জ্বালানি-বায়ুর মিশ্রণ নির্দিষ্ট সময়ে স্ফুলিঙ্গের প্রভাবে জ্বলে ওঠে"। তখন থেকে এই ধরনের সব ইঞ্জিন এই তত্ত্ব মাথায় রেখে তৈরি হয়ে আসছে।


